ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:হরতাল-অবরোধের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর এবং পুলিশ হত্যা, সাংবাদিকের উপর আক্রমণের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বটতলা চত্বরে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাদের শেক,উপজেলা যুবলীগ সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম।
এসময় বক্তারা হরতাল-অবরোধের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর এবং পুলিশ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































